ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

“আমার কাছে টাকাই আসল কেন বললেন অভিনেত্রী মিমি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 302 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আমার কাছে টাকাই আসল কেন বললেন অভিনেত্রী মিমি|

এখন আর কেউ তাকে মাত্র পাঁচ লাখ টাকা দিয়ে ছবি করাতে পারবে না বলে মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

শুক্রবার মুক্তি পাওয়া নতুন ছবি ‘খেলা যখন’ নিয়ে আনন্দবাজারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

‘হাতে ছবি নেই, তাই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত মিমি’- নিন্দুকের এমন সমালোচনার জবাবে নায়িকার জবাব, ‘তারা তো আমার সংসার চালায় না।’

তিনি বলেন, কাজ আর পরিবার ছাড়া আর কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না। কে কী বলছে, তাতে আমার যায়-আসে না। কোনো দিনই আসত না। তারা তো আমার সংসার চালায় না। জীবনটা আমার। এর চাবিকাঠি শুধু আমার হাতে। যত দিন আমার দর্শক আমায় দেখতে চান, তত দিন এসবে আমি কান দেব না।

চিত্রনাট্য বাছাইয়ের বিষয়ে মিমি চক্রবর্তী বলেন, গল্পটা আগে দেখি। তারপর দেখি আমার চরিত্রটা ছবিতে কতটা গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি আমার পারিশ্রমিকটা অবশ্যই দেখি। সেটাও আমার কাছে খুব জরুরি। এখন আর আমায় কেউ পাঁচ লাখ টাকা দিয়ে ছবি করাতে পারবে না। সঙ্গে কে আছে, কখনো জিজ্ঞাসাও করি না। আমার জন্য গল্প আর টাকাটা আসল। সেগুলো ঠিক হলে তারপর হয়তো জিজ্ঞাসা করি, সঙ্গে কে করছে। তবে সহকর্মীর ভিত্তিতে কখনো চিত্রনাট্য বাছাই করি না।

এই অভিনেত্রী আরও বলেন, বাংলা ছবির নায়িকাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তাতে সংসার চলে না। ছবি কম করতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গে আমার সবচেয়ে বেশি সংখ্যায় ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট রয়েছে। তা করার জন্য আমায় সারাক্ষণ পরিশ্রম করতে হয়। ‘আউট অব দ্য বক্স’ ভাবতে হয় এবং আমি সেটাই করি।

উল্লেখ্য, শুক্রবার মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর নতুন ছবি ‘খেলা যখন’। অরিন্দম শীল পরিচালিত এই থ্রিলারে তাকে দেখা যাবে অর্জুন চক্রবর্তীর সঙ্গে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আমার কাছে টাকাই আসল কেন বললেন অভিনেত্রী মিমি”

প্রকাশের সময় : ০৪:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২