ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

আর্জেন্টিনার জয়ের বিকল্প নেই, ফুরফুরে মেজাজে মেসি

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : ০৪:২৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ২৮০ বার পড়া হয়েছে
৬৯

কাতার বিশ্বকাপে পোল্যান্ডারের বিপক্ষে মুখোমুখি হচ্ছে হট ফেবারিট আর্জেন্টিনা। ১৯৯০ সালে বাজে সূচনার পরও দিয়েগো ম্যারাডোনারা ফাইনালে খেলেছেন। লিওনেল মেসিরা কী পারবেন ইতিহাসের পুনরাবৃত্তি করতে!

সি গ্রুপের দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে পোল্যান্ডের। সমান ম্যাচে ৩ পয়েন্ট আর্জেন্টিনার। সৌদি আরবেরও আছে ৩ পয়েন্ট। মেক্সিকো ১ পয়েন্ট নিয়ে সবার নিচে। তবে মেক্সিকোর সুবিধা হলো, তাদের প্রতিপক্ষ সৌদি আরব। যারা ঘটনাক্রমে আর্জেন্টিনাক হারিয়ে দিলেও পোল্যান্ডের বিপক্ষেই নিজেদের সত্যিকারের রুপ মেলে দিয়েছে। তবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফল যাই হোক, আর্জেন্টিনার বিপদ কমছে না। পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের। বিশেষ করে মেক্সিকো একটু বড় ব্যবধানে জিতে গেলে আর্জেন্টিনা ড্র করলেও বিদায় নিতে পারে।

তবে লিওনেল মেসি এখন চাপমুক্ত, ফুরফুরে মেজাজে। নিজের মনের আনন্দ পুরো দলের মধ্যেই ছড়িয়ে দিচ্ছেন তিনি। দলের মধ্যে মেসির মতো অন্যরাও এখন বেশ চাপমুক্ত। বিশ্বকাপের ফেবারিট হিসেবে খেলতে এসে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজয় বেশ কোণঠাসা করে ফেলেছিল মেসিদের। তবে মেক্সিকো ম্যাচ ভালোভাবেই জিতেছে আলবেসিলেস্তরা।

গতকাল কোচ লিওনেল স্কালোনি এবং ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বলে গেলেন, দলের সবাই বেশ খোশ মেজাজে আছে। সময়টা উপভোগ করছে। লিওনেল স্কালোনি সবাইকে চাপমুক্ত থেকে খেলার কথা বলেছেন। লিওনেল মেসিও ড্রেসিং রুমের পরিবেশটা হালকা রাখছেন। সব মিলিয়ে চনমনে একটা ভাব বিরাজ করছে আর্জেন্টিনা দলে। তবে সেই সঙ্গে সতর্কও থাকছে দলটি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার জয়ের বিকল্প নেই, ফুরফুরে মেজাজে মেসি

প্রকাশের সময় : ০৪:২৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২