ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

“আর্জেন্টিনার পতাকার রঙে বসতঘর রাঙালেন”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ২৮৭ বার পড়া হয়েছে
১০৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আর্জেন্টিনার পতাকার রঙে বসতঘর রাঙালেন|

শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। কাতারে অনুষ্ঠিত এই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই সারাবিশ্বে ফুটবল প্রেমীদের মধ্যে ঢেউ লেগেছে। পছন্দের দেশ ও খেলোয়াড় নিয়ে চলছে নানা আয়োজন। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সেই তালিকায় নাম লেখালেন যশোরের চৌগাছা ও মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সাত গ্রাম গ্রামের বাসিন্দা সোনা মিয়া।

ছোট বেলা থেকেই সোনা মিয়া ক্রীড়ামোদি এবং বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সাপোর্টার। ২০০২ বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে ওড়ান আর্জেন্টিনার পতাকা। এবার নিজের বাড়িটি রাঙিয়েছেন আর্জেন্টিনার রঙে।

সরেজমিনে সোনামিয়ার বাড়ি গিয়ে দেখা যায়, একতলা ফ্ল্যাট বাড়ি, বাড়ির প্রধান প্রবেশ গেট, বাড়ির প্রাচীর এমনকি রান্না ঘর ও পাকা টয়লেট সবই আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করেছেন। বাড়ির প্রবেশ ফটকের উপরে আর্জেন্টিনা ফুটবল টিমের ছবিসহ প্যানাসাইন, যাতে বিশ্বকাপ ট্রফি নিচ্ছেন যুগের অন্যতম সেরা তারকা লিওলেন মেসি। পাশেই একটি বাঁশে আর্জেন্টিনার পতাকা উড়ছে।

এ বিষয়ে সোনামিয়া বলেন, ‘সামর্থ্য থাকলে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ দেখতাম। সামর্থ্য না থাকায় নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছি। দীর্ঘদিন বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আর্জেন্টিনার পতাকার রঙে বসতঘর রাঙালেন”

প্রকাশের সময় : ০৪:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২