ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের সভা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৪৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 1130 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মল হযরত শাহসূফী সৈয়দ আবদুস ছাত্তার নকশে বন্দী(রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী সৈয়দ নাছিরুল হক মাসুম নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) সাহেব দ্বয়ের বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে দুই দিনব্যাপী ফান্দাউকের সভা সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে দরবার শরীফ প্রাঙ্গণে ফান্দাউক দরবার শরীফের মূখপাত্র পীরজাদা হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনীর সভাপতিত্বে মাওলানা সৈয়দ আশরাফ শামীম আল-হোসাইনীর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পীরজাদা মাওলানা সৈয়দ আবুবক্কর সিদ্দিকী আল-হোসাইনী,পীরজাদা মাওলানা সৈয়দ বাকের মোস্তুফা আল-হোসাইনী,ফান্দাউক উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু বক্কর ভূইয়া, সৈয়দ সাইফুদ্দিন আহমদ শিবলী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দৈনিক মানব জমিন প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক একেএম আমিনুল ইসলাম,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আকতার হোসেন ভূইয়া,দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোজাম্মেল হক মাসুমী,দৈনিক যুগান্তর প্রতিনিধি মনিরুল হোসাইন,আজকের পত্রিকার প্রতিনিধি বরুন কান্তি সরকার,দৈনিক কালবেলা‘র প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ,দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী,দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি শামীম আল মামুন,দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো: আরিফুল ইসলাম,দৈনিক রুপালী বাংলাদেশের প্রতিনিধি আহাম্মদ হোসেন চৌধুরী,দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো: পারভেজসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
সভায় মাহফিলের প্রস্তুতি ও বিভিন্ন পরিকল্পনা সাংবাদিকদের মাঝে তুলে ধরা হয়। এছাড়া উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। দরবার শরীফের মূখপাত্র পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী দুইদিন ব্যাপী মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন  দুই দিনব্যাপী মাহফিল শুরু হবে আগামী শুক্রবার জু‘মার নামাজ বাদ। অন্যান্য বছর মাহফিল শুরু হত ফাল্গুন মাসের শেষ শুক্রবার ও শনিবার, এই বছর রমজান মাস থাকবে এজন্য মাহফিল সকলের সম্মতিক্রমে ফাল্গুন মাসের প্রথম শুক্রবার ও শনিবার নিয়ে আসা হয়েছে, উক্ত মাহফিলে এলাকাবাসী সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ও দূর দুরান্ত থেকে প্রচুর ভক্ত মুরিদান এর সমাবেশ ঘটে , আগত মানুষের যাতে কোন প্রকার কষ্ট না হয় সেজন্য চারশতাধিক শৌচাগার নির্মান করা হয়েছে, ১০ হাজার লোক এক সাথে বসে খাবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল নির্মান করা হয়েছে, এর পুরোটাই করা হয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, দূরের আশেকানদের থাকার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে , এই মাহফিলে মহিলাদের আসতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে   এবং দরবারের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরেন, এই মাহফিলের নিরাপত্তার কথা চিন্তা করে নাসিরনগর উপজেলা প্রশাসন, লাখাই উপজেলা প্রশাসন ও মাধবপুর উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে জানান এবং গাড়ির ভাড়া যাতে বাড়ানো না হয় সেজন্য প্রতিটা মটরযান শ্রমিকদের সংগঠনের সাথে কথা হয়েছে বলে জানান,প্রতি বছরের ন্যায় এই বছর ও লাখা মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন।

এই নিউজটি শেয়ার করুন

ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের সভা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ১১:৪৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫