ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ০৭:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১৫১ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে একটি এলপি গ্যাস প্লান্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে বিএম এনার্জি বাংলাদেশ লিমিটেড নামের এলপি গ্যাস প্লান্টে এই অভিযান হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল ও সেনাবাহিনীর মেজর অর্ণবের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি ৭ রেজিমেন্ট। অভিযানে প্লান্টটিতে গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রিসহ বিভিন্ন অনিয়ম প্রমানিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এলপি গ্যাস প্লান্টে অনিয়ম জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের স্থাপনায় ত্রুটি থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এসব স্থাপনায় নিয়মিত পরিদর্শন ও মনিটরিং জোরদারের প্রয়োজন রয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

প্রকাশের সময় : ০৭:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬