ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেতুটি ৮টি পিলার নিয়ে দাঁড়িয়ে; নেই সংযোগ সড়ক মৌলভীবাজারে পৌর মার্কেটের নবনির্মিত ভবনের প্রথম তলা’র উদ্বোধন কাপাসিয়ায় প্রবাসীর বাড়িতে  স্ত্রী, ৩ সন্তান,শ্যালক সহ ৫ জনকে হত্যা , স্বামী পলাতক কালীগঞ্জে স্থানীয় সংসদ সদস্যের ৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রান নাশের হুমকির অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে জেলা বিএনপি’র প্রতিবাদ কালীগঞ্জে অবৈধ মাটি খনন ও মাদকবিরোধী অভিযানে ১ মাসের জেল ৪ লাখ টাকা জরিমান পূর্ব বিরোধের জেরে অমানবিক নির্যাতনের শিকার চা-শ্রমিক মৌলভীবাজারে ১৩ ডাকাতকে যাবজ্জীবন ও জরিমানা দিশেহারা কৃষকরা থৈ থৈ পানির নিচে সোনালী স্বপ্ন

কালীগঞ্জে স্থানীয় সংসদ সদস্যের ৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান
  • প্রকাশের সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে
২২

গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়নের দৃষ্টি নন্দন সড়ক সহ ১৫ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৯৩৫ টাকার ২টি প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রায় ৭৭ লাখ টাকার ১টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৭৬ লাখ ৫৬ হাজার ৬৫৮.৯৫ টাকার একটি প্রকল্প উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হাসেম শেখের বাড়ী হতে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিকেলে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ কোটি ৫০ লাখ ১৫ হাজার ০৪০.২৭৪ টাকার দৃষ্টি নন্দন সড়ক ভাটিরা হতে কালীগঞ্জ প্রকল্প এবং ৬ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৯৫.৫০৮ টাকার জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি হতে জামালপুর জিসি ভায়া দোলন বাজার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। এ সময় অন্যান্যের মাঝে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি, মোক্তারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইউব বাগমার, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে স্থানীয় সংসদ সদস্যের ৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬