ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী

কালীগঞ্জে স্বাধীনতা দিবসে জামায়াতের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবি 

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ১০৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে র‍্যালির আয়োজন করা হয় । এ সময় র‍্যালির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর মো: খায়রুল হাসান। উপজেলা জামায়াতের আয়োজিত স্বাধীনতা দিবসের র‍্যালি পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মো: আফতাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মো: তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি খাইরুল হাসান তার বক্তব্যে বলেন মহান স্বাধীনতার ৫৫ তম বছর পার করছি।কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা এখনো লাভ করতে পারিনি। ভোটের স্বাধীনতা, ভাতের স্বাধীনতা এবং মতপ্রকাশের প্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা এখনো আমরা অর্জন করতে পারিনি।শোষিত বঞ্চিত অধিকারহারা মানুষের কাম্না এখনো থামেনি।দেশের শাসক যারা ছিল তারা কেবল নিজেদের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে।হতভাগা জনগোষ্ঠীর কোন উন্ময়ন হয়নি।অহরহ খুন খারাপি চলছে কিন্তু তার বিচার হচ্ছে না। এ সময় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: মুখলেছুর রহমান কান,কালিগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাছেদ মোল্লা, মাওলানা আব্দুল হান্নান বেলালী,মাওলানা মুজিবুর রহমান,হাফেজ কামরুল হাসান প্রমুখ। এদিকে র‍্যালিটি কালীগঞ্জ পুরাতন ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। এ র‍্যালিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং সাধারন জনগণ অংশগ্রহণ করেন । র‍্যালির তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার এর পক্ষে মিছিল করেন ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে স্বাধীনতা দিবসে জামায়াতের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবি 

প্রকাশের সময় : ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬