ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার

কালের কণ্ঠের সাংবাদিকের উপর হামলার অভিযোগে যমুনা টিভির প্রতিনিধি গ্রেপ্তার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / 317 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর ওপর হামলার অভিযোগে যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশুকে গ্রেপ্তার ককরেছে পুলিশ।

আজ রোববার দুপুর ১২টার দিকে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের নোম্যানস ল্যান্ডে মারধরের এ ঘটনা ঘটে।

আহত বিশ্বজিৎ পাল বাবুকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি বাদী হয়ে মহিউদ্দিন মিশুকে আসামি করে আখাউড়া থানায় মামলা করেন।

বিশ্বজিৎ পাল বাবুর বাড়ি আখাউড়া পৌর এলাকার রাধানগরে এবং মহিউদ্দিন মিশুর বাড়ি একই উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার সংলগ্ন সাহেবনগরে।

মামলায় বাদী উল্লেখ করেন, আগে থেকেই মহিউদ্দিন মিশুর সঙ্গে তার বিরোধ ছিল। ঘটনার সময় চেকপোস্টের নোম্যানস ল্যান্ড এলাকায় বিশ্বজিৎ পালকে দেখতে পেয়ে গালমন্দ করতে থাকেন মহিউদ্দিন মিশু। বিশ্বজিৎ পাল এর প্রতিবাদ না করে ঘটনাস্থল ত্যাগ করতে উদ্যত হলে মহিউদ্দিন মিশু দৌড়ে এসে তাকে কিল-ঘুষি মারতে থাকে।
মামলার এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে মহিউদ্দিন মিশু ধারালো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করলে বিশ্বজিতের থুতনির নিচে বাম পাশে গুরুতর জখম হয়।

ঘটনাস্থলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহিউদ্দিন মিশুকে আটক করে আখাউড়া থানায় নিয়ে আসে। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, ‘মহিউদ্দিন মিশুকে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালের কণ্ঠের সাংবাদিকের উপর হামলার অভিযোগে যমুনা টিভির প্রতিনিধি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪