ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

“ক্যাটরিনার সঙ্গে সেই রোমান্সের যে ব্যাখ্যা দিলেন শাহরুখ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 281 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ক্যাটরিনার সঙ্গে সেই রোমান্সের যে ব্যাখ্যা দিলেন শাহরুখ|

সিনেমায় শুটিংয়ের সময় কয়েকটি নিয়ম কখনই ভঙ্গ করেন না বলিউড বাদশাহ শাহরুখ খান। তার নিয়মের মধ্যে প্রধান দুটি হচ্ছে- কখনো ঘোড়ায় চড়বেন না এবং কখনই চুমু খাবেন না।

তিনি বলেন, দুটোই খুব কষ্টের কাজ। পর্দায় এ দুটি কাজ কিভাবে করতে হয় তা জানা ছিল না আমার। খবর হিন্দুস্তান টাইমসের।

তবে ২০১২ সালে ‘জব তক হ্যায় জান’ সিনেমায় সেই নিয়ম ভঙ্গ করতে দেখা যায় শাহরুখ খানকে। ক্যাটরিনা কাইফের কাছে এসে ভেঙে গিয়েছিল তার সেই পণ।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘জব তক হ্যায় জান’ সিনেমায় ছিল শাহরুখ খানের চুম্বনের সেই দৃশ্যটি। তার দুই দশক আগে বলিউডে অভিষেক হয়েছিল তার, কিন্তু কোনো সিনেমায় কোনো নায়িকাকে চুমু খেতে দেখা যায়নি তাকে।

আবার সেই সিনেমাটির পর ১০ বছর পেরিয়ে গেলেও আর কোনো সিনেমায় চুম্বন দৃশ্যে দেখা যায়নি বলিউড বাদশাকে।

তাহলে ক্যাটরিনার বেলায় কেন ব্যতিক্রম হলো- এর উত্তরে শাহরুখ বলেছিলেন, চিত্রনাট্যের প্রয়োজনেই সে কাজটি করতে হয়েছে। আদিত্য চোপড়া, যশ জি ও ক্যাটরিনার প্রতি সম্মান রেখেই বলছি, তারা জানতেন এতে অস্বস্তি আছে আমার। তারা আমার পরিবারের মতো এবং আমাকে তারা বলেছিল, ‘তোমাকে চুমু খেতে হবে না’। তারপরে তারা একত্রে বাধ্য করেছিল আমাকে। তাই কেবলমাত্র গল্পের প্রয়োজনেই চুমু খাই আমি। যেমন নায়িকারা সিনেমার প্রয়োজনে বিকিনি পরে থাকেন।

বর্তমানে ‘ডানকি’ নামে একটি সিনেমার শুটিংয়ের জন্য মক্কায় আছেন বলিউড বাদশা। এই সিনেমার শুটিং শেষ করেছেন সৌদি আরবে। এ সুযোগে শুটিং শেষে তিনি মক্কায় ওমরাহও পালন করেন তিনি।

ডানকি ছাড়াও শাহরুখ খানের ছবি ‘জওয়ান’ ও ‘পাঠান’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ক্যাটরিনার সঙ্গে সেই রোমান্সের যে ব্যাখ্যা দিলেন শাহরুখ”

প্রকাশের সময় : ০৫:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২