ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান  বাংলাদেশ ভ্রমণের নতুন হিসাব, নিজের জেলা ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে বিএসএফের গুলির অভিযোগ, বাংলাদেশে এসে গ্রেপ্তার দুই ভারতীয়—মিলছে না বক্তব্য সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক কালীগঞ্জের রাবেয়া স্কুলে অনিয়মের অভিযোগ, তদন্ত পাঁচ মাসেও শেষ হয়নি হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানত না বাংলাদেশ ব্যাংক পলাশে জমি নিয়ে বিরোধ, স্থাপনা নির্মাণে বাধার অভিযোগ বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বেলাব উপজেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত গঙ্গাচড়ায় দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরি শুরু শাহ নেয়ামতুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

গঙ্গাচড়ায় দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরি শুরু

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 14 বার পড়া হয়েছে

শৃঙ্খলা, দেশপ্রেম আর মানবিকতার পাঠ নিতে গঙ্গাচড়ায় জড়ো হয়েছে ১৭৮ কাব স্কাউট। ‘স্কাউটিং শেখায়—শৃঙ্খলা, দেশপ্রেম, মানবতা’ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরি।
‎
‎বাংলাদেশ স্কাউটস, গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে চার দিনব্যাপী এ ক্যাম্পুরি। উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তারের পক্ষে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলা শাখার কমিশনার ও ক্যাম্প চিফ শফিকুল ইসলাম চাঁদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা মো. নায়েরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহমুদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
‎
‎ক্যাম্পুরিতে ১৭৮ কাব স্কাউট বিভিন্ন স্কাউটিং কার্যক্রম ও প্রশিক্ষণভিত্তিক কর্মসূচিতে অংশ নেবে। কাব নেতৃত্বে থাকবেন স্কাউটার মো. মাহাবুবুর রহমান ও স্কাউটার মো. আব্দুর রহিম।
‎
‎আয়োজকরা বলছেন, শুধু ক্যাম্পিং নয়—শিশুদের শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। চার দিনের এ আয়োজনে পারস্পরিক সহযোগিতা, দেশপ্রেম ও মানবিকতার চর্চা আরও জোরদার হবে বলে আশা করছেন তারা।

এই নিউজটি শেয়ার করুন

গঙ্গাচড়ায় দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরি শুরু

প্রকাশের সময় : ০৬:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬