ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মাদক বিরোধী অভিযানে ২ জনের বিনাশ্রম কারাদণ্ড

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 151 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ মাদক সেবীকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে । শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকায়  অভিযানে পরিচালনা করেন । এ অভিযানে রুহুল আমিন(৩৫) ও ফখরুল ইসলাম(৩৪) নামের ২ জনকে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা” দুটি মামলা  ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।
জানা গেছে, রুহুল আমিন কালীগঞ্জ উপজেলাদধীন তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম এলাকার ওসমান এর ছেলে ও ফখরুল ইসলাম একই এলাকার মৃত মোহাম্মদ আলমগীর হোসেন এর ছেলে । অভিযানে প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর আসাদুজ্জামান ও বেঞ্চ সহকারীর  হিসেবে ছিলেন সামসুন নাহার সিমু ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গাজীপুরে মাদক বিরোধী অভিযানে ২ জনের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশের সময় : ০৫:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬