ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

“জার্মানিকে হারিয়ে দ্বিতীয় অঘটন জাপানের”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / ২৭৮ বার পড়া হয়েছে
১০৪

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জার্মানিকে হারিয়ে দ্বিতীয় অঘটন জাপানের|

কাতার বিশ্বকাপে আরও একটি অঘটন দেখল বিশ্ব। এবার চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিল জাপান। শুরুতে পিছিয়ে পড়েও শেষের ঝলকে ২-১ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে এশিয়ার দলটি।

বুধবার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের লড়াইয়ে ইকাই গুন্ডোয়ানের পেনাল্টি গোলে জার্মানি শুরুতে লিড নেয়। বিরতি যায় ওই ব্যবধান রেখেই। তবে শেষ দিকে ৯ মিনিটের এক ঝড়ে সব এলোমেলো।

প্রেসিং ফুটবলে শুধু সমতাতেই ফেরেনি জাপান, জার্মানিকে হতাশায় ডুবিয়ে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি।

ইলকাই গিনদোয়ানের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল জার্মানি। এরপর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জাপান। ৭৫তম মিনিটে রিৎসু দোয়ান গোল করে জাপানকে সমতায় ফেরান।

৮২তম মিনিটে দ্বিতীয় গোল দিয়ে এগিয়ে যায় জাপান। ইতাকুনার লং পাস ডান দিকে আসে তাকুমা আসানো পায়ে। একজনকে কাটিয়ে ডুকে যান ডি বক্সে। এরপর নিখুঁত শটে আসানো লক্ষ্যভেদ করেন। সেই গোল আর শোধ করতে পারেনি জার্মানি।

কাগজে কলমে জার্মানি জাপান থেকে ঢের ভালো দল। র‍্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ২৪, আর জার্মানির অবস্থান ১১তে। খেলোয়াড়দের নাম, ধারে-ভারে দুই দলের তুলনা চলে না। সেই জাপানই কি-না হারিয়ে বসল জার্মানিকে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“জার্মানিকে হারিয়ে দ্বিতীয় অঘটন জাপানের”

প্রকাশের সময় : ০৪:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২