ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  বস্তায় আদা, জমিতে ফুলকপি-ওলকচু; কৃষকের চোখ বাড়তি লাভে ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড

দারিদ্র্য ও কিস্তির চাপে প্রাণ দিলেন রিকশাচালক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 325 বার পড়া হয়েছে

ছবি: সময়ের আলো

গাজীপুরের কালিয়াকৈরে এনজিওর কিস্তির চাপ সইতে না পেরে লা” শ মিয়া নামে এক অটোরিকশাচালক আ,ত্ম,হ,ত্যা করেছেন।

শনিবার (৩১জানুয়ারি) সকালে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, লাল মিয়া বিভিন্ন এনজিও থেকে প্রায় চার লাখ টাকা ঋণ নেন। অটোরিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়ে পরিবারের খরচ ও কিস্তির টাকা পরিশোধ করেন। তবে অনেক সময় কিস্তির টাকা জোগাড় করতে ব্যর্থ হন। এ নিয়ে মাঝে মাঝে এনজিওর লোকদের সাথে ঝগড়া হয়।

শুক্রবার দুপুরে এনজিও কর্মীরা কিস্তির টাকার জন্য লাল মিয়ার বাড়িতে যায়। এ সময় তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজনকে শাসিয়ে যায় তারা। লাল মিয়া বিষয়টি বাড়ীতে গিয়ে শুনতে পায়। এ নিয়ে পরিবারের সাথে কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন লাল মিয়া।

একই ঘরের অন্য একটি কক্ষে তার স্ত্রী মেয়েকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোররাতে স্ত্রী ঘুম থেকে জেগে কক্ষে তাকিয়ে দেখেন ফ্যানের সাথে ঝুলে আছেন লাল মিয়া।

এই নিউজটি শেয়ার করুন

দারিদ্র্য ও কিস্তির চাপে প্রাণ দিলেন রিকশাচালক

প্রকাশের সময় : ০২:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬