ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার-৫

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ১০০৭ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

১৪১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে শুক্রবার রাতে গোলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় গুলিবিদ্ধ যুবক রাব্বি’র মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)।

নবীনগর থানার ওসি মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। তবে বিচার শেষ হওয়ার আগেই কথা-কাটাকাটি হয় যাকে কেন্দ্র করে সন্ধ্যায় আদালত সড়কে কালীবাড়ির সামনে এ সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়।

এতে রাব্বি (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। মুহূর্তের মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে। অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ, গত ১ নভেম্বর নবীনগরের বড়িকান্দিতে পূর্ব শত্রুতার জেরে রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি বর্ষণে দুজন নিহত হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে ২৪ অক্টোবর নবীনগরে মফিজুল রহমান মুকুল নামের সাবেক এক বিএনপি নেতাকে বাড়ির সামনে গুলি করে আহত করা হয়। এখন পুর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এছাড়াও নবীনগরের মেঘনার বালু মহলের অবৈধ অস্ত্রের মহড়া, প্রশাসনের নিরবতা। এসব ঘটনায় আতঙ্কিত উপজেলার সাধারণ মানুষ।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার-৫

প্রকাশের সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫