ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর প্রেসক্লাবে সাংবাদিক গোলাম মোস্তফার স্মরণে শোকসভা

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
১৬৪

সদ্যপ্রয়াত দৈনিক যায়যায়দিন পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাদ আসর নবীনগর প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় সদ্যপ্রয়াত গোলাম মোস্তফার দীর্ঘ সাংবাদিক জীবনের স্মৃতিচারণ করেন তার শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, তথ্য প্রযুক্তি সম্পাদক এস.এ রুবেল, প্রেসক্লাব সদস্য পিয়াল হাসান রিয়াজ, শাহ নূর খাঁন আলমগীর, মোঃ ইব্রাহিম খলিল, মিঠু সূত্রধর পলাশ, দেবব্রত দাস, মোঃ সফর আলী, জামাল হোসেন পান্না, কাউসার আলম, মমিনুল হক রুবেল, খন্দকার আলমগীর হোসেন, মাজেদুল ইসলাম মাজেদ, হেলাল উদ্দিন, সাফিউল আলম, মাহাবুবুর রহমান, মোঃ খাইরুল এনাম, নাছির উদ্দিন, হুসাইন ইসলাম ও মোঃ আল আমীন।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মোস্তফার পুত্র আব্দুল্লাহ আল সিয়াম (পুলক)। বাবার প্রতি ভালোবাসা আর অপূরণীয় শূন্যতার কথা বলতে গিয়ে উপস্থিত অনেকের চোখেই অশ্রু চলে আসে।

বক্তারা বলেন, গোলাম মোস্তফা ছিলেন একজন নির্ভীক, নিষ্ঠাবান এবং মানবিক সাংবাদিক। তার কর্মগাথা, সততা ও সমাজবোধ ভবিষ্যত সাংবাদিকদের জন্য আদর্শ হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগর প্রেসক্লাবে সাংবাদিক গোলাম মোস্তফার স্মরণে শোকসভা

প্রকাশের সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫