ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  বস্তায় আদা, জমিতে ফুলকপি-ওলকচু; কৃষকের চোখ বাড়তি লাভে ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড

“পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের দেয়াল তুলে দিতে হবে: শিক্ষামন্ত্রী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 617 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের দেয়াল তুলে দিতে হবে: শিক্ষামন্ত্রী|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে বয়সের দেয়াল তুলে দিতে হবে।

তিনি বলেন, ‘বলা হয়ে থাকে, শিক্ষা জীবনব্যাপী। যেকোনো সময় যেকোনো মানুষ শিক্ষায় ব্রতী হতে পারে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেশের মানুষের অর্থে চলে। তাহলে এখানে এত প্রতিবন্ধকতা কেন? পড়াশোনার ক্ষেত্রে গ্যাপ থাকা যাবে না, নির্দিষ্ট বয়সে আসা যাবে না… এত প্রতিবন্ধকতা কেন? এই দেয়ালগুলো তুলে দিতে হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষ্যে শুক্রবার জহির রায়হান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘যেকোনো বয়সে যেকোনো মানুষের শিক্ষার অধিকার আছে। সে কিন্তু পরীক্ষা না দিয়ে ভর্তি হবে না। পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে এখানে আসবে। তার বয়স কুড়ি না পঞ্চাশ, তা বিবেচ্য হওয়া উচিত নয়। আমরা যারা বিদেশ থেকে শিক্ষা নিয়েছি, এ রকম প্রতিবন্ধকতা থাকলে অনেকেই এই সুযোগ পেতাম না।’

এ সময় শিক্ষামন্ত্রী গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘পাচঁ-ছয়টি বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে এসেছে। শিক্ষার্থী-অভিভাবকদের অর্থ সাশ্রয় ও হয়রানি কমানোর জন্য এটি প্রয়োজন। আমরাই তো সারাক্ষণ পাশ্চাত্যের বিভিন্ন দেশের দিকে তাকিয়ে থাকি। তারা যদি একটা পরীক্ষা দিয়ে হার্ভার্ডে, এমআইটিতে বা কমিউনিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, তাহলে আমাদের গুচ্ছ পরীক্ষার মান নিয়ে এত প্রশ্ন কেন?’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মো. মনজুরুল হক, গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমদ, বিভাগের সভাপতি অধ্যাপক তাহমিনা ফেরদৌস, অধ্যাপক এএ মামুন এবং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের দেয়াল তুলে দিতে হবে: শিক্ষামন্ত্রী”

প্রকাশের সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২