ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  বস্তায় আদা, জমিতে ফুলকপি-ওলকচু; কৃষকের চোখ বাড়তি লাভে ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড গঙ্গাচড়ায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বার্তা, কৃতী ১১০ শিক্ষার্থী সংবর্ধিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা পাচ্ছেন বিশেষ সুবিধা, কারা পাবেন? চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর শিশুরও মৃত্যু

“প্রেম নিয়ে আবারও আলোচনায় শ্রাবন্তী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / 406 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || প্রেম নিয়ে আবারও আলোচনায় শ্রাবন্তী|

অভিনয় ক্যারিয়ারের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন টালিউডের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার বিবাহিত জীবনে ভাঙন, নতুন সম্পর্কে জড়ানো হরহামেশাই শোনা যায়। গোপন করার চেষ্টা করলেও ঠিক প্রকাশ্যে চলেই আসে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন।

রোশন সিংহের সঙ্গে বিচ্ছেদের পর, তার জীবনে বসন্তের ছোঁয়া নিয়ে আসেন অভিরূপ নাগ চৌধুরী। রুবির লাগোয়া এক আবাসনে পরস্পরের প্রতিবেশী শ্রাবন্তী-অভিরূপ। সেই থেকেই আলাপ, পরিচয় ও প্রেমের গুঞ্জন। একাধিকবার, একাধিক জায়গায় দেখা গেছে তাদের। একসঙ্গে বিদেশ ভ্রমণেও গেছেন তারা। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়।

অভিরূপের সঙ্গে সম্পর্কে চিড় ধরে নায়িকার। শোনা যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের। কিন্তু ডিসেম্বরের শুরুতেই অন্য রূপে দেখা গেল অভিরূপ-শ্রাবন্তীকে। অভিনেত্রীর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে অভিরূপ জানালেন ‘ধন্যবাদ’।

তা হলে কি ফের জোড়া লাগছে অভিরূপ-শ্রাবন্তীর সম্পর্ক? না কি বিচ্ছেদের খবর পুরোটাই গুজব? কিন্তু হঠাৎ কী কারণে শ্রাবন্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিরূপ?

সম্প্রতি একটি নতুন ব্যবসায় হাত দিয়েছেন অভিরূপ। বিশেষ বন্ধুর সেই নতুন ব্যবসার প্রথম দিন সেই দোকানের উদ্বোধনে যান শ্রাবন্তী। তাই নিজের সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে ধন্যবাদ জানান অভিরূপ। এ মুহূর্তে স্বামী রোশন সিংহের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

শোনা যাচ্ছে, খোরপোশের দাবি করেছেন শ্রাবন্তী। কিন্তু নিজেকে সবসময় সিঙ্গেল বলেই দাবি করেছেন শ্রাবন্তী।

অভিনেত্রী জানিয়েছেন, এ মুহূর্তে কাজ ছাড়া অন্য কিছু ভাবতে চান না তিনি

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“প্রেম নিয়ে আবারও আলোচনায় শ্রাবন্তী”

প্রকাশের সময় : ০৫:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২