ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল ভারত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:১৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 479 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক || বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল ভারত ।

টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। আগে ব্যাট করতে নেমে টাইগারদের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে টিম ইন্ডিয়া।

নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ছয় উইকেটে ১৮৪ রান।

বুধবার অ্যাডিলেড ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। যেখানে বাদ পড়েছেন সৌম্য সরকার, দলে ঢুকেছেন শরিফুল ইসলাম।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কেএল রাহুল ও রোহিত শর্মা। ইনিংসের তৃতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত। তবে সেটি তালুবন্দী করতে পারেননি হাসান মাহমুদ।

অবশ্য পরের ওভারে আক্রমণে এসেই প্রায়শ্চিত্ত করেন হাসান। রোহিতকে এবার ইয়াসির আলীর তালুবন্দী করেন তিনি। ভারত অধিনায়ক ফেরেন মাত্র ২ রানে। তবে এরপর রাহুল ও বিরাট কোহলি মিলে দলকে ভালোই এগিয়ে নিতে থাকেন।

ইনিংসের দশম ওভারে অর্ধশতক পূরণ করেন রাহুল। ৩১ বলে ফিফটির দেখা পাওয়ার পরের ডেলিভারিতেই আউট হন তিনি। রাহুলকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সাকিব। সূর্যকুমার যাদবকেও ৩০ রানে ফেরান টাইগার অলরাউন্ডার।

একপ্রান্ত আগলে রেখে চলমা বিশ্বকাপে নিজের তৃতীয় ফিফটি পূরণ করেন কোহলি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৬৪ রানে। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ তিনটি ও সাকিব দুটি উইকেট নেন।

এই নিউজটি শেয়ার করুন

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল ভারত

প্রকাশের সময় : ১০:১৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২