ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

“বিয়ের আসরে আগে ছবি তোলা নিয়ে বর-কনে পক্ষের মারামারি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:১৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 389 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিয়ের আসরে আগে ছবি তোলা নিয়ে বর-কনে পক্ষের মারামারি|

ভারতীয় বিয়ের আয়োজনে অনেক মানুষ জড়িত থাকে। অনেক সময়েই এমন আয়োজনে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও মারামারি পর্যন্ত গড়ায় খুব কম। তবে এমন অপ্রত্যাশিত এক ঘটনাই ঘটেছে উত্তর প্রদেশের দেউরিয়া জেলায়।

এই মাহামারির সূত্রপাত হয় মূলত কোন পক্ষ প্রথমে ছবি তুলবে, তা নিয়ে। ‘বরমালা’ শেষ হতে না হতেই কনে ও বর পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় গড়ায় মারামারিতে।

ঘটনাটি ৮ ডিসেম্বরের। রামপুর কারখানা ডাস থেকে মাধবপুর গ্রামে পৌঁছে বরযাত্রা। সবাই বিয়ে নিয়ে ছিলেন উচ্ছ্বসিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, ফটো সেশনের সময় তাদের সেই আনন্দ ক্রোধে পরিণত হয়।

মোটামুটি মাতাল অবস্থায় থাকা বরপক্ষ দাবি করে বসে তারা প্রথমে ছবি তুলবে। মুহূর্তের মধ্যেই তাদের চাওয়া ঝগড়ায় রূপ নেয়। শুরু হয় মারামারি। বরের চাচা থামাতে চেয়েছিলেন। তিনি আহত হয়েছেন। হাতাহাতিতে আহত হয়েছেন বরের বোনও।

পরিস্থিতি সামাল দিতে রামপুর কারখানার পুলিশ হাজির হয়। আহতদের নেওয়া হয় সদর হাসপাতালে।

সিনিয়র সাব-ইন্সপেক্টর বলরাম সিং বলেন, বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে বিয়েতে ছবি তোলা নিয়ে বিশৃঙ্খলার খবর পাই আমরা। আমরা পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নেওয়া হয়।

এই মারামারি দেখে ক্ষেপে যান বর নিজেই। তাৎক্ষণিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে অস্বীকৃতি জানিয়ে বসেন। অবশ্য শেষ পর্যন্ত রাজি হন বিয়ের পিঁড়িতে বসতে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিয়ের আসরে আগে ছবি তোলা নিয়ে বর-কনে পক্ষের মারামারি”

প্রকাশের সময় : ০৭:১৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২