ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / 314 বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় রাধিকা-শিবপুর সড়কের সদর উপজেলার বিরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুটের হাবিবুর রহমানের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে মোহন মিয়া (৩২) নামের একজনকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম প্রতিদিনের পোস্টকে জানান, সদর উপজেলা থেকে নবীনগরে যাওয়ার পথে রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা সড়কে ও পাশের খাদে পড়ে যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে আহত মোহন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৭:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩