ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

স্রোতে ভেসে নিখোঁজ বৃদ্ধের লাশ ১৬ ঘন্টা পর উদ্ধার

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১২:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে
১০৯

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের ১৬ ঘন্টা পর সিদ্দিকুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সিদ্দিকুর রহমান বিদ্যাকুট খাঁ বাড়ির মৃত সবদর খাঁ এর ছেলে।

জানা যায়, মৃত সিদ্দিকুর রহমান ও তার ছেলে ইকরাম সকাল ৭টার দিকে বিলের জমি পরিস্কার করতে সিদ্ধেরসরি খাল পারাপারের সময় তীব্র স্রোতে ভেসে যায় বাবা ও ছেলে। এসময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে ছেলে ইকরামকে উদ্ধার করতে পারলেও সিদ্দিকুর রহমান পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোজাখুজি করেও তাকে খোঁজে পাইনি।

খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ও ভৈরব থেকে আসা বিশেষ ডুবুরি দল সম্মিলিতভাবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।
এতেও খোঁজে না পেয়ে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করেন।

পরে রাত ১১টার দিকে সিদ্ধেরসরি বিলে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ছেলে ইকরাম খা জানান, “আমরা দুজনেই একসঙ্গে খালটি পার হওয়ার চেষ্টা করছিলাম। একপর্যায়ে বাবা পানিতে তলিয়ে যেতে দেখে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করি। এসময় আমি নিজেও পানিতে তলিয়ে যায়, এ সময় পাশে থাকা একটি মাটির কাঁটা নৌকার লোকজন আমাকে উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম প্রতিদিনের পোস্ট’কে বলেন, “উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের একটি বিলের জমিতে কাজ করতে গিয়ে খালের তীব্র স্রোতের পানিতে নিখোঁজ হওয়ার কথা শুনেছি। রাত ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

স্রোতে ভেসে নিখোঁজ বৃদ্ধের লাশ ১৬ ঘন্টা পর উদ্ধার

প্রকাশের সময় : ১২:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫