ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

বেলাবতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭৭৮ বার পড়া হয়েছে
১১২

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলার বাজনাবো ইউনিয়নের দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোর প্রতীক এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এক হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।

শনিবার সকালে উপজেলার দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোর প্রতীক এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন।

এতে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন নাক,কান,গলা রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. রহমত উল্লাহ পাভেল, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মোঃ সোহেল রানা,যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা সুলতানা নূর নিপা,ডাঃ সোহরাব হোসেন তমাল,ডাঃ মোঃ আসিফ রহমান,শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ খন্দকার তারিকুল ইসলাম, ডাঃ সোহাগ মিয়া,বাত,ব্যাথা,প্যারালাইসিস ও ফিজিওথেরাপি রোহ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সুমন আফ্রাদসহ বিশেষজ্ঞ ডাক্তারগন মেডিসিন, ডায়াবেটিস,রক্তের গ্রুপ নির্নয়, হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১ হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন।

আলোর প্রতীক সংগঠনের আহবায়ক মোঃ মাহফুজ রায়হান রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব সাখাওয়াত হোসেন ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন হাউজের ব্যবস্থাপনা পরিচালক নৌস্থপতি শামসুল আলম, প্রধান আলোচন হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ আঞ্চলিক পরিচালক মোঃআশরাফুল হাসান ভূইয়া’সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নৌস্থপতি শামসুল আলম বলেন, মানুষের সেবায় সবসময় “আলোর প্রতীক” সংগঠন কাজ করছেন।এই সংগঠনের পাশে আমি সবসময় আছি।প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা করি। শুধু বাজনাবো নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানায়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বেলাবতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪