ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত প্রবাসীদের পাঠানো অর্থে বাড়ল প্রবৃদ্ধি, ১৩.৬ শতাংশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে,এই ৩ সেটিংস এখনই চালু করুন। গঙ্গাচড়ায় অভিযানে দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার গঙ্গাচড়ায় জমি বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে রড দিয়ে আঘাতের অভিযোগ গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানার পর হতবাক স্বজনরা মোবাইলেই জানুন বাবা-দাদার নামে কোথায় কতটুকু জমি

কোরআন অবমাননার অভিযোগে যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৪২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 820 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক নেশাগ্রস্ত ছিলেন ও দীর্ঘদিন ধরে অসঙ্গত আচরণ করে আসছেন বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় কয়েকজন জানান, বাড়িখলা গ্রামের খোকা মেম্বারের ছেলে বাইজিদ আহমেদ (৩০) দীর্ঘদিন যাবৎ কোরআনের ভুল আছে- এই রকম কথাবার্তা বলে আসছিলেন। শুক্রবার বিকেলে মাদ্রাসায় ঢুকে আলমারিতে রাখা কয়েকটি কোরআন শরীফ টেনে বের করে আগুন ধরিয়ে দেয় সে। বিষয়টি টের পেয়ে শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে আটক করেন। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে তাকে মারধর করে । এ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি শেয়ার করুন

কোরআন অবমাননার অভিযোগে যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

প্রকাশের সময় : ০৮:৪২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫