ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার ‎‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ’—গঙ্গাচড়ায় মৎস্য পক্ষ উদযাপন দালালমুক্ত রংপুর মেডিকেল গড়ার ঘোষণা, ৩০ দিনে রোডম্যাপ নোয়াখালী কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ প্রেমিকা দূরে সরে যাওয়ায় ক্ষোভ, হত্যা করলেন ৪ জনকে রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

‎‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ’—গঙ্গাচড়ায় মৎস্য পক্ষ উদযাপন

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

‎মোঃ শফিকুজ্জামান সোহেল
‎গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

‎‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

‎রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী।

‎সকালে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষী, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিতে মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ মাছ চাষের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

‎পরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার।

‎এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। এ ছাড়া স্থানীয় মৎস্যচাষী ও মৎস্যজীবীরা বক্তব্য দেন।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও নিরাপদ মাছ চাষে সবাইকে আরও সচেতন হতে হবে।

‎জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গঙ্গাচড়ায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছ চাষে জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পরে সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‎উল্লেখ্য, জাতীয় পর্যায়ে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

‎‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ’—গঙ্গাচড়ায় মৎস্য পক্ষ উদযাপন

প্রকাশের সময় : ০৮:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬