ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

এমবাপ্পে ম্যাজিকে সবার আগে নকআউটে ফ্রান্স

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 375 বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ডেনমার্ককে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ঝলকে দিদিয়ের দেশামের শিষ্যরা জিতেছে ২-১ গোলে। ২ ম্যাচ জেতায় ৬ পয়েন্ট হলো ফ্রান্সের। পরের ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা।

শনিবার (২৬ নভেম্বর) ১৯ মিনিটের সময় ফ্রান্সের সামনে গোলের দারুণ এক সুযোগ এসেছিল। রাফায়েল ভারানের পাস দেয়া বল দৌড়ে ধরতে যাচ্ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ডি-বক্সের অনেকটা আগে তাকে ফেলে দেন ডেনমার্কের আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন। রেফারি সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখান। ফরাসি তারকা ফাউলের শিকার না হলে ফ্রান্স গোল পেয়েও যেতে পারত।

সেই ফাউলের ফ্রিকিক নেন অ্যান্তোনিও গ্রিজম্যান। তার নেয়া শটে পা লাগান আঁদ্রি রেবিওট, ডেনমার্কের জালে বল প্রবেশও করতে যাচ্ছিল। কিন্তু আঁদ্রি রেবিওটের সেই শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন ড্যানিশ গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেল। ১০ মিনিট পর ড্যানিশ দুর্গে মুহুর্মুহু আক্রমণ করে ফ্রান্স। কিন্তু রক্ষণ আর স্মাইকেলের সমন্বিত দেয়াল ভাঙতে পারেনি তারা।

৩৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে ওঠে ডেনমার্ক। ডি-বক্সের ভেতর এসে বুলেট গতির শট নেন আন্দ্রেয়াস কর্নেলিয়াস। তার শটটি চলে যায় গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে। ফলে গোল পাওয়া হয়নি ক্যাস্পার হুলমান্ডের শিষ্যদের।

বিরতি থেকে ফিরে দুদলের আক্রমণের ধারই কমে। তবে ৬১ মিনিটের মাথায় গোল ঠিকই পেয়ে যায় দিদিয়ের দেশামের শিষ্যরা। থিও হার্নান্দেজের পাস থেকে এ সময় চোখ ধাঁধানো গোল করেন কিলিয়ান এমবাপ্পে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। এমবাপ্পে জোড়া গোল করেছিলেন গত বিশ্বকাপের ফাইনালে।

পিছিয়ে পড়লেও ডেনমার্ক একটুও দমে যায়নি, তাদের শরীরি হাবভাব দেখে অন্তত তেমনটাই বলবেন ফুটবলবোদ্ধারা। ৭ মিনিট পর গোল শোধও করে ফেলে তারা। এ সময় জোয়াকিম অ্যান্ডারসনের হেড দেয়া বল মাটিতে ড্রপ করে ক্রিস্টিয়ানসেনের সামনে চলে আসে, তিনিও মাথা উঁচু বলে হেড নেন, হুগো লরিসকে ফাঁকি দিয়ে যা ফ্রান্সের জালে প্রবেশ করে।

এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৬ মিনিট বাকি থাকতে। অ্যান্তোনি গ্রিজম্যানের ডান প্রান্ত থেকে ভেসে আসা শটে আলতু পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন নতুন প্রজন্মের এ সেনসেশন। গোল করেই গ্যালারিতে গিয়ে উদযাপন করেন তিনি।

এই নিউজটি শেয়ার করুন

এমবাপ্পে ম্যাজিকে সবার আগে নকআউটে ফ্রান্স

প্রকাশের সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২