ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

“স্ত্রী আর্জেন্টিনা, স্বামী ব্রাজিল সমর্থক”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 501 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || স্ত্রী আর্জেন্টিনা, স্বামী ব্রাজিল সমর্থক|

ক্যারিয়ারে সুইমিংপুলেই সময় কেটেছে বেশি। একের পর এক পদক জিতেছেন এই জলকন্যা। সাঁতারের পরেই মাহফুজা রহমান তানিয়ার পছন্দের খেলা ফুটবল। স্বামী সাদেকুল ইসলাম একসময় ফুটবল খেলতেন। মাহফুজা রহমান আর্জেন্টিনার সমর্থক। স্বামী ব্রাজিলের। দুই ছেলের একজন আর্জেন্টাইন এবং অন্যজন ফ্রান্সের সমর্থক।

প্রশ্ন : আপনি আর্জেন্টিনা, স্বামী ব্রাজিলের সমর্থক। তর্ক হয় নিশ্চয়?

মাহফুজা রহমান : হয় না আবার। ওর সঙ্গে থাকতে থাকতে আমিও এখন ফুটবল অনেকটাই বুঝি। তর্ক তো হবেই।

প্রশ্ন : কী রকম?

মাহফুজা : শনিবার রাতে যখন অস্ট্রেলিয়া গোল দিল আর্জেন্টিনাকে এবং পরে যখন শেষ মুহূর্তে ফের গোল হজম করতে যাচ্ছিলেন মেসিরা, তখন উত্তম ক্রেজি হয়ে লাফাতে শুরু করে। তাকে টেনে বসালাম। ম্যাচ ড্রয়ের শঙ্কায় আমি কেঁদে ফেলেছিলাম।

প্রশ্ন : জেতার পর?

মাহফুজা : শেষ পর্যন্ত যখন আর্জেন্টিনা জিতল, তখন সে আমাকে অভিনন্দন জানায়।

প্রশ্ন : মেসিদের খেলা দেখে কি মনে হলো, আর্জেন্টিনা কতদূর যেতে পারবে?

মাহফুজা : আর্জেন্টিনার এই দল প্রথমদিকে যেভাবে খেলেছে, তাতে সন্দেহ জেগেছিল। মনে হয়েছিল, এভাবে খেলে হয়তো অস্ট্রেলিয়ার সঙ্গে পারবে না। গতি তেমন নেই। পোল্যান্ডের সঙ্গে খেলা দেখে তো রাগ হয়েছিল মেসির পেনালটি মিসে। এখন মনে হচ্ছে, আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে যেতে পারবে।

প্রশ্ন : ব্রাজিল নিয়ে কী অভিমত আপনার স্বামীর?

মাহফুজা : ক্যামেরুনের বিপক্ষে সাইড বেঞ্চের প্লেয়ারদের খেলিয়েছেন কোচ তিতে। তার বিশ্বাস ছিল দল জিতবে। যখন দেখল খেলার মধ্যে ম্যাচিউরিটি নেই তখন হতাশ হয়ে পড়ে উত্তম। সে বলেছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে খেলা পড়লে ব্রাজিলের ফাইনালে যাওয়া কঠিন হয়ে যাবে।

প্রশ্ন : ছেলেরা কোন দলের সমর্থক?

মাহফুজা : বড় ছেলে তানজিদুল ইসলাম আর্জেন্টিনা এবং ছোট ছেলে রেদোয়ানুল ইসলাম ফ্রান্সের সমর্থক। যেদিন আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা থাকে সেদিন বড় ছেলে নিজের রুমে ল্যাপটপে খেলা দেখে। সে বাবার সঙ্গে খেলা দেখতে চায় না। আর ছোট ছেলে এমবাপ্পের ভালোবাসায় ফ্রান্সের সমর্থক। তার বিশ্বাস, এমবাপ্পে, গ্রিজমানরা বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে অনেকদূর নিয়ে যেতে পারবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“স্ত্রী আর্জেন্টিনা, স্বামী ব্রাজিল সমর্থক”

প্রকাশের সময় : ১২:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২