ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

মাঠে নেমে ৪৪ সেকেন্ডে গোল মুয়ানির

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / 506 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ফ্রান্স জাতীয় দলের হয়ে এ নিয়ে চতুর্থবার মাঠে নামার সুযোগ পেয়েছেন। তাও খেলার ৭৯তম মিনিটে। বার্সা তারকা উসমান ডেম্বেলের পরিবর্তে কোচ দিদিয়ের দেশম র‌্যান্ডাল কোলো মুয়ানিকে মাঠে নামান।

মাঠে নামার সময় মুয়ানি ভাবতেও পারেননি ইতিহাসের পাতায় নাম তুলতে যাচ্ছেন তিনি। ডেম্বেলের পরিবর্তে মাঠে নেমে মাত্র ৪৪ মিনিট মাঠে কাটালেন। বলের টাচ তখনও পাননি।

এই ফাঁকে বক্সের সামনে থেকে বল নিয়ে দু’তিনজনকে কাটিয়ে প্রবেশ করেন কিলিয়ান এমবাপে। কয়েকজন ডিফেন্ডার সামনে থাকায় দুরহ কোন থেকে ক্রস করেন তিনি। একজন ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় একেবারে ছোট বক্সে, ডানপ্রান্তে। সেখানেই পজিশন নিয়ে দাঁড়িয়েছিলেন সদ্য মাঠে নামান মুয়ানি।

মাঠে নামার পর প্রথম টাচ এই টাচটিই জড়িয়ে যায় মরক্কোর জালে। দলটির সেরা গোলরক্ষক ইয়াসিন বোনোর কোনো কিছুই করার ছিল না এই গোলে।

আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম ফ্রান্সের জার্সি গায়ে গোল করলেন এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার র‌্যান্ডাল কোলো মুয়ানি। তাও বিশ্বকাপের সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে।

সে সঙ্গে একটি রেকর্ডেও নাম লিখে ফেললেন তিনি। পরিবর্তিত হিসেবে মাঠে নামার পর তৃতীয় দ্রুততম গোলটি করলেন মুয়ানি। পরিবর্তিত হিসেবে মাঠে নেমে সবচেয়ে দ্রুততম গোলটি করেন উরুগুয়ের রিচার্ড মোরালেস। ২০০২ বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে মাঠে নেমেই ১৬ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি।

দ্বিতীয় দ্রুততম গোলটি করেন ডেনমার্কের ইবে সান্ডে। ১৯৯৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে ২৬ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। এবার র‌্যান্ডাল কোলো মুয়ানি গোল করেন ৪৪ সেকেন্ডে।

এই নিউজটি শেয়ার করুন

মাঠে নেমে ৪৪ সেকেন্ডে গোল মুয়ানির

প্রকাশের সময় : ০৯:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২