ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত, ফের আবেদন করতে পারবেন ফল পরিবর্তনকারীরা বাবা কারাগারে যাওয়ার পরই উধাও মা, অসহায় ৩ সন্তান মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা গৃহবধূর করুণ মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ডেঙ্গুতে প্রাণ হারালেন পিরোজপুরের প্রধান শিক্ষক ফ্যামিলি কার্ডে যুক্ত হচ্ছে ৪১ লাখ পরিবার, প্রধানমন্ত্রীর ঘোষণা হংকংয়ে গিয়ে নতুন রূপে মেহজাবীন, স্থানীয় ফটোগ্রাফারের ক্যামেরায় ভাইরাল ছবি লুডু খেলায় সামান্য ভুল নিয়ে বিরোধ, শেষ পর্যন্ত প্রাণ গেল যুবকের

টিউশনির টাকা জমিয়ে বাবা-মাকে দৃষ্টিনন্দন বাড়ি উপহার দিলেন অনল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / 933 বার পড়া হয়েছে

পড়ালেখার পাশাপাশি প্রাইভেট পড়ানোর টাকা জমিয়ে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার অনল কুমার দাস (২৫) নামের এক কলেজ শিক্ষার্থী। তিনি ফেদু নামেই বেশি পরিচিত। ফেদু উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ মালোপাড়ার বাবু অমর কুমার দাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।

কলেজছাত্র অনল কুমার দাসের বাবা বাবু অমর কুমার দাস জানান, আমার পাঁচ ছেলেমেয়েদের মধ্যে সবার ছোট ফেদু। সে যখন তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত তখন থেকে শিশু শিক্ষার্থীদের পড়ানো শুরু করে। সেই থেকে টিউশনি ওর পেশা থেকে নেশায় পরিণত হয়েছে। বর্তমানে মহামারি করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছেলেমেয়েরা বই থেকে প্রায় বিচ্ছিন্ন। এই অবস্থায়ও স্বাস্থ্যবিধি মেনে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ফেদু।

ফেদুর বাবা অমর কুমার বলেন, ‘যে সময় তার লেখাপড়ার খরচ আমার বহন করার কথা সে সময় নিজেই পড়ার খরচ চালানোর পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ জমিয়ে একতলা বাড়িটি প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে। আমি তাকে একটি টাকাও দেইনি। উল্টা সে তার উপার্জনের টাকা আমাকে দিয়েছে।’ ফেদুর এমন কর্মে প্রসংসায় ভাসছেন এলাকায়। তিনি তার এই বাড়ি বাবা-মাকে উপহার দিয়েছেন বলে জানান। সব সময় শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চান বলেও জানান ফেদু।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

টিউশনির টাকা জমিয়ে বাবা-মাকে দৃষ্টিনন্দন বাড়ি উপহার দিলেন অনল

প্রকাশের সময় : ০৭:৫৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২