ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে স্টাফদের ওপর হামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন

ইফতারের আগে মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / ৫০০ বার পড়া হয়েছে
১০৪

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে নাঈম বেপারী (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম বেপারী কালকিনির পাঙ্গাশিয়া গ্রামের কালু বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়. ইফতারের একটু আগে একটি মোটরসাইকেলযোগে নাঈম ও শহিদ দ্রুতগতিতে বাড়িতে যাচ্ছিলেন। পথে সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে পৌঁছালে রাস্তার একপাশে ইজিবাইক ও অপর পাশে পিকআপ যাচ্ছিল। মোটরসাইকেলটি ইজিবাইক ও পিকআপের মাঝখান দিয়ে যাওয়ার সময় পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল উল্টে গিয়ে নাঈম ও শহিদ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃ’ত ঘোষণা করেন। আহত শহিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদ হাসান বলেন, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় একজন মা’রা গেছেন। আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ম’র’দেহ হাসপাতালে রাখা আছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ইফতারের আগে মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল

প্রকাশের সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩