ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত মানবতার সেবায় আমরা ঐক্য’ পরিবারের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি ‎ব্লাড ক্যানসার রোগীকে রক্তদান: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন ওবায়দুল করিম আকাশ ‎ চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত 

এআই দ্বারা অশ্লীল ভিডিও প্রকাশের অভিযুক্ত দ্বিতীয় আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 74 বার পড়া হয়েছে

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় পারভেজ আলম খান (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত শনিবার (৮ আগষ্ট) ঢাকার সাভার এলাকা থেকে ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এজহারনামীয় সাইবার ক্রাইম মামলায় গ্রেপ্তার হওয়া ২য় আসামী পারভেজ আলম খানের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঢাকার সাভার থানাধীন মধ্যে রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একই মামলায় ডিবি কর্তৃক সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে, এই ঘটনায় জড়িত অন্য আসামিদের সনাক্ত এবং গ্রেপ্তারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা কাজ করছে।

উল্লেখ্য, অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর সংসদ সদস্য এম. নাসের রহমান ভিডিওকে ফেইক বা ভূয়া ও এআই দিয়ে তৈরি—এমন বিবৃতি দিয়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিলেও পরে ডিলেট করে দেয়া হয়। পরে ৫ জনকে আসামি করে সাইবার ক্রাইম আইনে মামলা দেয়া হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

এআই দ্বারা অশ্লীল ভিডিও প্রকাশের অভিযুক্ত দ্বিতীয় আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬