ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সেরা ব্যাটসম্যান কোহলি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:৫৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ২৭৫ বার পড়া হয়েছে
৭৯

ক্রীড়া ডেস্ক  || টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সেরা ব্যাটসম্যান কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বকালের শীর্ষ রান সংগ্রাহক হলেন বিরাট কোহলি। মাহেলা জয়াবর্ধনের ১০১৬ রানকে পেছনে ফেলেছেন তিনি। ২০১৪ সাল থেকে এই রেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট।

অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ-২ এ ভারতের চতুর্থ ম্যাচে কোহলি এই রেকর্ড ভাঙলেন। ৮০-র বেশি গড় ও ১৩০ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে এই মাইলফলকে ডানহাতি ব্যাটসম্যান। বুধবার ভারতের ইনিংসের সপ্তম ওভারে নিজের ১৩তম বলে জয়াবর্ধনেকে টপকে যান তিনি তাসকিন আহমেদের বলে সিঙ্গেল নিয়ে।

পঞ্চম বিশ্বকাপ খেলছেন কোহলি। ২৩ ইনিংস খেলে ১২ হাফ সেঞ্চুরিতে সর্বাধিক রানের মালিক তিনি। জয়াবর্ধনে ৩১ ইনিংস খেলে এই রেকর্ড গড়েন, তবে কোহলির (৭৭৩ বল) তুলনায় কম বল খেলেছেন তিনি (৭৫৪)।

২০১২ সালে প্রথম বিশ্বকাপে কোহলি করেন ১৮৫ রান। ২০১৪ সালে ছিলেন শীর্ষ ব্যাটসম্যান এবং ২০১৬ সালে দ্বিতীয় সেরা ব্যাটসম্যান। এই দুটি আসরেই টুর্নামেন্ট সেরা হয়েছিলেন, একমাত্র পুরুষ ক্রিকেটার হিসেবে এই অ্যাওয়ার্ড দুবার জিতেছেন তিনি।

এছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়টি ম্যাচসেরার পুরস্কারও তার দখলে।

৮৪৫ রান নিয়ে এই বিশ্বকাপ শুরু করেন কোহলি। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ১২ রান। এই রানগুলো করার পথে তিনি পেছনে ফেলেন তিলকারত্নে দিলশান (৮৯৭), রোহিত শর্মা (৯০৪), ক্রিস গেইলকে (৯৬৫)। চতুর্থ ম্যাচেই হয়ে গেলেন সবার সেরা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সেরা ব্যাটসম্যান কোহলি

প্রকাশের সময় : ০৯:৫৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২