ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তুমি বাঁচলেই আমি বাঁচব’—স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী হঠাৎ বধূর সাজে প্রভা, তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে? চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গঙ্গাচড়ায় বিএনপির মিছিল পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল চাটমোহরে ‘ভূতের আতঙ্ক’, গ্রামবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল বাবাকে ফিরিয়ে দিন’—ঘোড়াঘাটে স্বামীর অপেক্ষায় স্ত্রী-সন্তান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গংগাচড়ায় মাদকবিরোধী অভিযানে জেল-জরিমানা দুই তরুণের

হঠাৎ বধূর সাজে প্রভা, তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে?

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 10 বার পড়া হয়েছে

হঠাৎ বধূর সাজে ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি ও হাতে শাঁখা-পলা পরে বিয়ের আসরে বসে থাকতে দেখা যায় তাকে।

ছবিগুলোতে সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের আয়োজনের দৃশ্যও দেখা গেছে। বাড়ির উঠানে সাজানো হয়েছে বিয়ের মঞ্চ। রঙিন কাগজের সাজসজ্জার পাশাপাশি রাখা হয়েছে কলাগাছ ও বিয়ের আনুষ্ঠানিকতার বিভিন্ন উপকরণ।

প্রভার এমন সাজ দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী? অবশ্য ছবির ক্যাপশনেই সেই প্রশ্নের আভাস দিয়েছেন তিনি।

প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, নতুন কোনো কাজের চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে কোন নাটক বা সিনেমার শুটিংয়ের জন্য এই সাজ, তা এখনো প্রকাশ করেননি প্রভা।

অভিনয়ে কিছুদিন ধরে অনিয়মিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব এই অভিনেত্রী। সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। পাশাপাশি ‘দুই পয়সার মানুষ’ সিনেমাতেও অভিনয় করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

হঠাৎ বধূর সাজে প্রভা, তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে?

প্রকাশের সময় : ১০:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬