ঢাকা
,
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩
কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা
কালীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
সাভারে নাকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পলাতক চিকিৎসক-নার্স
রংপুরে ইয়াবার গোপন মজুত, গ্রেপ্তার মা; ছেলের খোঁজ নেই
বিড়ির বাজার নিয়ে বিরোধ, গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর
ঘোড়াশালে উদ্ধার হওয়া বৃদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
নবীনগরে মাসব্যাপী বাণিজ্য মেলার শুভ উদ্ভোদন
ধামইরহাটে হালিমার হত্যাকান্ডের ৪ আসামি গ্রেফতার
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল যমজ দুই ভাইয়ের
মাশরাফীকে টপকে গেলেন সাকিব
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ০৭:৫৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / 626 বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক || মাশরাফীকে টপকে গেলেন সাকিব।
টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে টস করতে নেমেই অধিনায়ক হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে যান সাকিব আল হাসান। সাকিবের রেকর্ডের ম্যাচে ৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে টি-২০তে বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার কীর্তি গড়লেন সাকিব।
এর আগে মাশরাফীর সমান ২৮টি টি-২০তে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। মাশরাফীর অধীনে ২৮ ম্যাচে ১০টিতে জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের।
সাকিবের নেতৃত্বে ২৯ ম্যাচের ৯টিতে জয়, ২০টিতে হেরেছে টাইগাররা।
টি-২০তে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ড দখলে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার অধীনে ৪৩ ম্যাচের ১৬টিতে জয়, ২৬টিতে হেরেছে টাইগাররা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ট্যাগস :
মাশরাফীকে টপকে গেলেন সাকিব




























