ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

মহাগুরুত্বপূর্ণ গোলে আর্জেন্টিনাকে আশা দিলেন মেসি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 366 বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সময় পেরিয়ে যাচ্ছিল। তথৈবচ প্রথমার্ধ শঙ্কাটা বাড়িয়েই যাচ্ছিল। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তেরা। যে গোল না পেলে বিদায়ের খুব কাছেই চলে যাবে দল। এমন সব মুহূর্তে আর্জেন্টিনা যার দিকে তাকিয়ে থাকে, আজও ছিল তার দিকেই। অবশেষে লিওনেল মেসিই করলেন মহাগুরুত্বপূর্ণ সেই গোলটা। তাতে আর্জেন্টিনার আশার প্রদীপটাও জ্বলে রইল নিভু নিভু করে। বিস্তারিত আসছে…

আরও পড়ুন: প্রথমার্ধে গোল করতে পারল না আর্জেন্টিনা

ম্যাচটা আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। হারলে তো বটেই, ড্র করলেও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা রুদ্ধ হয়ে যাবে রীতিমতো। সেই ম্যাচেই কি-না আর্জেন্টিনা খেলছে শেষ কয়েক বছরের সবচেয়ে বাজে ফুটবলটা! মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে তো গোল পায়ইনি আর্জেন্টিনা, সুযোগও তৈরি করতে পারেনি তেমন! তাতে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের আশাটা ফিকে হয়ে আসছে ক্রমেই।

ম্যাচটাতে আর্জেন্টিনার যে জিততেই হবে, বিষয়টা প্রথমার্ধের খেলাতে অন্তত বোঝা যায়নি। শুরুর ৪৫ মিনিটে আর্জেন্টিনা যে গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে তেমন পরীক্ষাতেই ফেলতে পারেনি! শট নিয়েছে মোটে একটা, তাও সেটা হয়েছে লক্ষ্যভ্রষ্ট।

দুই দলই একটা করে পেয়েছে ফ্রি কিক, মেক্সিকো বক্সের ডান প্রান্তে পাওয়া ফ্রি কিকটা থেকে মেসির শট অনেকটা অনায়াসেই ঠেকিয়েছেন ওচোয়া। ওদিকে আর্জেন্টিনা বক্সের সামনে পাওয়া ফ্রি কিকটা একটু এদিক ওদিক হলে গোলই হয়ে যেতে পারত। এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন বলে রক্ষা। ডান দিকে ঝাঁপিয়ে বলটা আয়ত্বে নিতে হয়েছে তাকে। তাই গোল হজম করে প্রথমার্ধ বিরতিতে যাওয়া থেকে রক্ষা পায় আর্জেন্টিনা।

এই ম্যাচে আর্জেন্টিনার যে জয় চাই, তা বলাই বাহুল্য। কিন্তু মাঠের পারফর্ম্যান্সে তার ছাপ নেই মোটেও। ম্যাচটা জিততে হলে পারফর্ম্যান্সটাকে আমূলেই বদলে ফেলতে হবে দলকে। মেসিরা সেটা পারবেন কি না, তা সময়ই বলে দেবে। 

এই নিউজটি শেয়ার করুন

মহাগুরুত্বপূর্ণ গোলে আর্জেন্টিনাকে আশা দিলেন মেসি

প্রকাশের সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২