ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  বস্তায় আদা, জমিতে ফুলকপি-ওলকচু; কৃষকের চোখ বাড়তি লাভে ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড গঙ্গাচড়ায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বার্তা, কৃতী ১১০ শিক্ষার্থী সংবর্ধিত

নবীনগরে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের গোলাগুলি, গুলিবিদ্ধ-১

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 488 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো. রাব্বি (২১) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারিতে) রাত ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক উপজেলা শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে বর্তমানে মাঝিকাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।

প্রত্যক্ষদর্শী মো. বিল্লাল হোসেন জানান, রাস্তার পাশের একটি চায়ের দোকানে আমরা কয়েকজন বসা ছিলাম হঠাৎ গুলির শব্দ শোনে রাস্তায় বের হয়ে দেখি লম্বা ধরনের এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে, ঐ যুবককে কেউ চিনতে পারেনি। গুলিবিদ্ধ রাব্বিকে দ্রুত নবীনগর সরকারি হাসপাতালে নেওয়া হয়। নবীনগর হাসপাতাল থেকে তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। তাৎক্ষণিক ভাবে গুলির কারণ জানা যায়নি।

জানা যায়, পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার শালীস দরবার চলছিল। সেই সালিশ দরবারে রাব্বি ও তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিল। শালিশ শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে রাব্বিকে গুলি করা হয়। নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়- “আহত যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে”।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানায়- ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, প্রাথমিক তদন্ত চলছে, আশে-পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের গোলাগুলি, গুলিবিদ্ধ-১

প্রকাশের সময় : ০৯:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫