ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:৫১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
৮৯

স্পোর্টস ডেস্ক || সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড।

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত এমন সমীকরণকে সামনে রেখে আজ সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ড।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

নিউজিল্যান্ডের জন্য সমীকরণ সহজ থাকলেও সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে এ ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে। হেরে গেলে শেষ রাউন্ডের ম্যাচে জিততে তো হবেই, সেই সঙ্গে অন্যান্য সমীকরণের দিকেও চেয়ে থাকতে হবে ইংলিশদের।

গ্রুপ-১এ ৩ খেলায় ২ জয় ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পয়েন্টও ৫। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের চতুর্থস্থানে ইংল্যান্ড।

আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলে ৭ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট পাবে নিউজিল্যান্ড। ইংলিশদের পয়েন্ট তখন তিনই থাকবে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে লড়ছে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। যে দল জিতবে তাদের পয়েন্ট হবে ৫। হেরে যাওয়া দলের পয়েন্ট থাকবে ৩।

শেষ রাউন্ডে ৩ পয়েন্ট থাকা দল দু’টি জিতলে, তাদের হবে ৫ পয়েন্ট। তখন শেষ দল হিসেবে সেমির টিকিটের জন্য শেষ রাউন্ডে লড়াই করতে হবে ৩ পয়েন্টে থাকা ঐ দুই দলকে। সেমির লড়াই আছে একই গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা শ্রীলংকাও।

তবে ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হেরে গেলে এই গ্রুপের পয়েন্ট টেবিলের সমীকরণ পাল্টে জমজমাট হয়ে যাবে।

এখন পর্যন্ত টি-২০তে ২২বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। জয়ের পাল্লা ভারী ইংলিশদের। ১২ ম্যাচে জয় পেয়েছে তারা। ৮টিতে জয় নিউজিল্যান্ডের। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জিতেছিলো ইংল্যান্ড।

গত টি-২০ বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দল:

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, এডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

ইংল্যান্ড দল:

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, টাইমাল মিলস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

প্রকাশের সময় : ০৭:৫১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২