ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন

সোহানকে সতর্ক করেছিলেন সাকিব

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৩৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / 525 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক || সোহানকে সতর্ক করেছিলেন সাকিব।

নাটকীয়তা ভরা ম্যাচে বাংলাদেশের কষ্টার্জিত জয় ৩ রানে। তবে শেষ ওভারে যেন রোমাঞ্চ একটু বেশিই ছুঁয়ে গিয়েছিল ব্রিসেবেনের মাঠে। নো-বল কান্ডে সবার মাঝেই শুরু হয়েছিল নার্ভাসনেসের চিত্র। শেষ ওভারের শেষ বলে ৫ রান প্রয়োজন জিম্বাবুয়ে দলের, তখনই উইকেটকিপার নুরুল হাসান সোহানের ভুলের জন্য নো বল দেন আম্পায়ার। স্ট্যাম্পের আগে থেকে বল ধরাই আরেকটি অতিরিক্ত বলের সাথে যোগ হয় এক রান।

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বলেন, ‘ আমি সোহানকে বল সংগ্রহ করার সময় স্টাম্পের কাছাকাছি আসতে দেখেছিলাম। আমি তাকে সাবধানে থাকতে বলেছিলাম, কিন্তু তাই হয়েছিল শেষে। ‘

পরের বলে সোহান অবশ্য আর ভুল করেননি, ফ্রি-হিট বলে মুজারাবানি আবার মিস করেন। ফলে ৩ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের দল। ম্যাচ শেষে এ নিয়ে অবশ্য সাকিব জানান আগেই তিনি সোহানকে সতর্ক করেছিলেন।

পেসাররা ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেন তাড়াতাড়ি জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটারদের ফিরিয়ে। এ নিয়ে সাকিব বলেন, ‘হ্যাঁ, আমরা জানতাম তাদের সাতজন ব্যাটার আছে। তাই সেই পর্যায়ে আমাদের উইকেট নেওয়া দরকার ছিল। এবং পেসাররা দুর্দান্ত বোলিং করেছে। একইসঙ্গে শন উইলিয়ামসের রান আউট ম্যাচের একটি টার্নিং পয়েন্ট।’

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সোহানকে সতর্ক করেছিলেন সাকিব

প্রকাশের সময় : ০৮:৩৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২